Home Articles ক্যাম্পাস

সহজপাঠ উচ্চবিদ্যালয়ে ৫ দিনের শিক্ষা-সংস্কৃতি উৎসব

বিজ্ঞপ্তি July 22, 2026

সহজপাঠ উচ্চবিদ্যালয় ২১-২৫ জুলাই ২০২৬ পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘শিক্ষা-সংস্কৃতি উৎসব’ আয়োজন করছে।

সহজপাঠ উচ্চবিদ্যালয় পাঁচ দিনব্যাপী ‘শিক্ষা-সংস্কৃতি উৎসব-২০২৬’ আয়োজন করেছে। ২১-২৫ জুলাই ২০২৬ পর্যন্ত এ আয়োজনে বিদ্যালয়ের সব শিশুর অংশগ্রহণে আঁকা ও গড়া, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও গণিতের প্রকল্পের প্রদর্শনী এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষার মঞ্চ পরিবেশনা থাকছে। নাটিকা, দলীয় সংগীত ও নৃত্য, জারিগান ও পুঁথিপাঠও মঞ্চ পরিবেশনা করা হচ্ছে।

এ উৎসব কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়; সামগ্রিক বিকাশের লক্ষ্যে পরিচালিত সহজপাঠের শিশুশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ উৎসব শিশুর ব্যক্তিত্ব ও মানবিক বিকাশের পরিপূর্ণতায় সহায়ক হবে বলে শিক্ষাপ্রতিষ্ঠানটি বিশ্বাস করে।

মূল পর্ব, দিন-১: ২৪ জুলাই, ২০২৬, শুক্রবার

উৎসবের উদ্বোধন: ৫:৩০

উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

স্থান: আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন, বাংলা একাডেমি, ঢাকা।

মঞ্চ পরিবেশনা: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

বিষয়: সব শিশুর অংশগ্রহণে নাটক, নৃত্য-গীত ও পাঠ

মূল পর্ব, দিন ২: ২৫ জুলাই, ২০২৬, শনিবার

সময়: বিকেল ৫:৩০ থেকে রাত ৮:০০ সব শিশুর অংশগ্রহণে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির নমুনা স্বরূপ ইংরেজি ড্রামা ও বিবিধ পরিবেশনা

Published: প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৩: ৩৮

Source: https://www.prothomalo.com/education/campus/kibt1urq6t

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের খবর শিক্ষার্থী উচ্চশিক্ষা

Comments

No comments yet

Be the first to share your thoughts!