Home Articles বাংলাদেশ

শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব

বিশেষ প্রতিবেদক June 09, 2026
শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব

শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব হয়েছেন আব্দুন নাসের খান। আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়ছেন আব্দুন নাসের খান। তিনি এত দিন চুক্তি ভিত্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আব্দুন নাসের খান ২০২৪ সালের ২৫ আগস্ট যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে উন্নীত হন। ওই পদ থেকে গত এপ্রিলে স্বাভাবিক অবসরে যাওয়ার কথা থাকলেও তখন অবসরোত্তর ছুটি বাতিল করে তাঁকে চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল।

Published: প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৫: ৪৫

Source: https://www.prothomalo.com/bangladesh/st97efneh3

জনপ্রশাসন মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় সরকার পদোন্নতি সচিব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

Comments

No comments yet

Be the first to share your thoughts!