শিক্ষকদের এপ্রিলের বেতন ��িয়ে মাউশির সর্বশেষ তথ্য
ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
April 30, 2026

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত প্রস্তাবের অনুমোদন মেলেনি। আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে...
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত প্রস্তাবের অনুমোদন মেলেনি। আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে আইবাসে আপলোড করতে হবে। আইবাস অর্থ ছাড়ের পর তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এরপর বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে টাকা পাঠালে শিক্ষকদের অ্যাকাউন্টে জমা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আগামী মঙ্গলবারের মধ্যে সব প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষক-কর্মচারীরা আশা করছি, এপ্রিলের বেতন-ভাতা আগামী বৃহস্পতিবার পাবেন। তবে কোনো কারণে সেটি না হলে ১০ অথবা ১১ মে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের বেতন ঢুকবে। প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।Published: প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৮:১১
শিক্ষক
মাউশি
Comments
No comments yet
Be the first to share your thoughts!