শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বদলি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক June 02, 2026
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বদলি

প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হলো। #অতিরিক্ত সচিব #বদলি #শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, টাকার বিনিময়ে অভিযুক্ত শিক্ষকদের অব্যাহতি দিতেন।

সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হলো।

পৃথক প্রজ্ঞাপনে, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মুহাম্মদ সোহেল হাসানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে যুগ্ম সচিব পদে নিযুক্ত করা হয়।

অন্যদিকে, জাতীয় ৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) এস এম সোহরাব হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

#অতিরিক্ত সচিব #বদলি #শিক্ষা মন্ত্রণালয়

Published: 02/06/2026 02:42 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/education-ministry-additional-secretary-badrun-nahar-transferred-373095

অতিরিক্ত সচিব বদলি শিক্ষা মন্ত্রণালয়

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!