Home Articles গ্যাজেট

স্যামসাং স্মার্টফোনের দাম কমেছে

প্রযুক্তি ডেস্ক July 22, 2026
স্যামসাং স্মার্টফোনের দাম কমেছে

দেশের বাজারে ‘গ্যালাক্সি এ৩৭ ৫জি’ মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে স্যামসাং। নতুন এ সিদ্ধান্তের আওতায় গ্যালাক্সি এ৩৭ ৫জি মডেলের (১২৮+৮ জিবি) ফোনের দাম ৪ হাজার ৩০০ টাকা কমানো হয়েছে। ফোনটির আগে দাম ছিল ৫৯ হাজার ২৯৯ টাকা, যা এখন পাওয়া যাবে ৫৪ হাজার ৯৯৯ টাকায়। অপর দিকে ফোনটির (২৫৬+৮ জিবি) সংস্করণের দাম ৬৭ হাজার ৭৯৯ টাকা থেকে কমিয়ে ৫৭ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মধ্যেই গ্রাহকদের জন্য নতুন গ্যালাক্সি এ৩৭ ৫জির দাম কমানোর উদ্যোগ নিয়েছে স্যামসাং। গ্যালাক্সি সিরিজের আধুনিক সুবিধা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই এ মূল্যছাড়ের মূল উদ্দেশ্য। ফোনটির পেছনে ৫০, ৮ ও ৫ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকায় সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়।

৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ‘অসাম ইন্টেলিজেন্স’ ফিচার থাকায় সহজেই ছবিতে থাকা অবাঞ্ছিত ব্যক্তি বা স্থাপনার দৃশ্য মুছে ফেলা যায়। শুধু তা–ই নয়, এডিট সাজেশন টুলের মাধ্যমে সহজে ছবি ও ভিডিও করা যায় ফোনটিতে।

Published: প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭: ১৮

Source: https://www.prothomalo.com/technology/gadget/5uj42os75h

গ্যাজেটস মূল্য হ্রাস মোবাইল ফোন স্মার্টফোন স্যাম���াং পণ্যের দাম

Comments

No comments yet

Be the first to share your thoughts!