Home Articles রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিশেষ প্রতিবেদক August 16, 2026
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দুপুর ১২টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়েছে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বেলা ১১টার দিকে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ১১–দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

অলি আহমদের নামে ুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, এর একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

দুপুর ১২টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কথা রয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে। ৩৪৯ জন সংসদসদস্য এই নির্বাচনে ভোটার।

Published: আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৫: ৫০

Source: https://www.prothomalo.com/politics/prmzpdrfdv

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন ভোট রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন সিইসি

Comments

No comments yet

Be the first to share your thoughts!