‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক May 04, 2026
‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, ‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়।’ রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা পরিষদের হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা...

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, ‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়।’ রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা পরিষদের হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার পাশেদি বসে ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি কেমনে মাদকবিরোধী বক্তৃতা দেই? আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা।’ আরও বলতে শোনা যায়, ‘আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন, তখন আপনি এদেরকে ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন। একজনে কয় যে এই তুই ইয়ানো কিতা করোস, কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে।’

Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:০০

Source: https://www.ittefaq.com.bd/787308/%E2%80%98%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BE

কুমিল্লা মাদক এমপি

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!