হোম আর্টিকেল রাজধানী

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক May 06, 2026
রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি থেকে মাইক্রোবাসে আগুন লাগে।

ফায়ার সার্ভিস বলছে, সকাল ১০টা ৩ মিনিটে তারা মাইক্রোবাসে আগুন লাগার খবর পায়। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা ২৯ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে।

আগুনের এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কিছু সময়ের জন্য ফার্মগেট এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আগুন নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭: ৩৩

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/7bj0p2y1l2

গাড়ি ফার্মগেট যানবাহন ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ড

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!