পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে কত আসন দরকার?

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক May 04, 2026
পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে কত আসন দরকার?

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আজকের ফলাফলের ওপরই নির্ভর করছে আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের ক্ষমতা কার হাতে যাবে। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বেলা ১টা পর্যন্ত গণনায় দেখা যায়, বিজেপি এগিয়ে আছে ১৮৯ আসনে। অন্যদিকে...

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আজকের ফলাফলের ওপরই নির্ভর করছে আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের ক্ষমতা কার হাতে যাবে। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বেলা ১টা পর্যন্ত গণনায় দেখা যায়, বিজেপি এগিয়ে আছে ১৮৯ আসনে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০০ আসনে। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১৪৮টি আসন। অর্থাৎ, যে দল বা জোট এই সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারাই গঠন করবে সরকার। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসন পেয়ে বড় জয় পেয়েছিল। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন, আর বাকি দু’টি আসন পেয়েছিল অন্যান্যরা। এবারের ফলাফল কোন দিকে যাবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ দেখা দিয়েছে। বিজেপির পক্ষ থেকে রাজ্যে সরকার গঠনের দাবি করা হচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও জয়ের ব্যাপারে আশাবাদী। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ শেষে আজ কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে। আগের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি, ফলে এবার ৩১টি কেন্দ্র কমেছে।

Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৩:১১

Source: https://www.ittefaq.com.bd/787204/%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস বিজেপি নির্বাচন

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!