Home Articles চাকরি

ফুটবল ও ক্রিকেট কোচ নেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পদসংখ্যা ১০

চাকরি-বাকরি প্রতিবেদক June 09, 2026
ফুটবল ও ক্রিকেট কোচ নেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পদসংখ্যা ১০

ফুটবল ও ক্রিকেট খেলা নিয়ে যাঁদের পেশাদার কোচিংয়ের অভিজ্ঞতা আছে, তাঁদের জন্য চমৎকার সুযোগ এনেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক কাজের জন্য ‘ফুটবল প্রশিক্ষক’ ও ‘ক্রিকেট প্রশিক্ষক’ পদে মোট ১০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ১৮ জুন পর্যন্ত সরাসরি বা ডাকযোগে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ ও পদসংখ্যা

১. ফুটবল প্রশিক্ষক (কোচ): ৫টি।

২. ক্রিকেট প্রশিক্ষক (কোচ): ৫টি।

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের যোগ্যতা ও বয়স

উভয় পদের জন্যই প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে (ফুটবল/ক্রিকেট কোচিং) ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ৩৬ বছর।

প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা

আবেদনকারীকে সংশ্লিষ্ট খেলায় পেশাদার কোচ হিসেবে ন্যূনতম ৫ বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীর ব্যাপক প্রযুক্তিগত জ্ঞান, চমৎকার কৌশলগত ও তাত্ত্বিক দক্ষতা, শক্তিশালী যোগাযোগক্ষমতা (ইন্টারপারসোনাল কমিউনিকেশন) এবং কম্পিউটার বা আইটি জ্ঞানের পাশাপাশি ফুটবল/ক্রিকেট কোচিং সফটওয়্যার চালনায় পারদর্শী হতে হবে।

আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী যোগ্য প্রার্থীদের ‘প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন’ বরাবর নিজ স্বাক্ষরিত আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনের সঙ্গে নিচের কাগজপত্রগুলো প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে যুক্ত করতে হবে:

বিগত ৩ মাসের মধ্যে তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

জাতীয়তা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র (NID)।

শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথি।

আবেদন ফি বাবদ ১০০০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট ‘প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন’ বরাবর যুক্ত করতে হবে।

আবেদনের শেষ ময়

আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে নগর ভবনে আবেদনপত্র পৌঁছাতে পারবেন। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা বিলম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

এটি সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগ। ভবিষ্যতে এই চাকরি স্থায়ী হওয়ার কোনো আইনি সুযোগ বা সম্ভাবনা থাকবে না।

Published: প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২: ৩৪

Source: https://www.prothomalo.com/chakri/wnibscqb8i

নিয়োগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন চাকরিবাকরি নিয়োগ পরীক্ষা চাকরির-খবর সরকারি চাকরি নারায়ণগঞ্জ চাকরির পরামর্শ

Comments

No comments yet

Be the first to share your thoughts!