ফরিদপুর কর অঞ্চল নেবে ১২২ জন, পাঁচ জেলার বাসিন্দাদের চাকরির সুযোগ
প্রথম আলো ডেস্ক
May 05, 2026

ফরিদপুর কর অঞ্চলে ১২২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
ফরিদপুর কর অঞ্চলে ৬ ক্যাটাগরির পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৩ থেকে ২০ গ্রেডে মোট পদসংখ্যা ১২২। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু আগামীকাল মঙ্গলবার ৬ মে ২০২৬ থেকে। চাকরির বিবরণ— ১. পদের নাম: কম্পিটার অপারেটর পদসংখ্যা: ০১ বেতন–স্কেল: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা ২. পদের নাম: প্রধান সহকারী পদসংখ্যা: ২২ বেতন-স্কেল: (গ্রেড–১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা ৩. পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ২২ বেতন-স্কেল: (গ্রেড–১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা ৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ২৩ বেতন-স্কেল: (গ্রেড–১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা ৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২৭ বেতন-স্কেল: (গ্রেড–১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা ৬. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ২৭ বেতন-স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,১০০ টাকা আবেদনে বয়সসীমা— ৬ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছর। আবেদনের নিয়ম— পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি— ১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ৬ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। সব পদে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। আবেদনের সময়সীমা— আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ৬ মে ২০২৬, সকাল ১০.০০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ মে ২০২৬, বিকেল ০৫:০০টা। বিস্তারিত দেখুন এই ঠিকানায়।Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭: ০৮
Source: https://www.prothomalo.com/chakri/employment/n3sltbmfky
বিজ্ঞপ্তি
ফরিদপুর
সরকারি চাকরি
জেলার চাকরি
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!