‘ফ্রিডম’-এর নতুন কনজ্যুমার ক্যাম্পেইন: থাকছে স্কুটি বা স্বর্ণ জেতার সুযোগ

দেশের যেকোনো প্রান্তের নারীরা সহজে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য ক্রেতাদের ‘ফ্রিডম’-এর নির্ধারিত কিছু প্যাক কিনতে হবে।
দেশের অন্যতম জনপ্রিয় নারী স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’। ব্র্যান্ডটি দীর্ঘ সময় ধরে দেশের নারীদের ক্ষমতায়ন এবং মৌলিক স্বাস্থ্যবিধি ও সুরক্ষা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি এসিআই লিমিটেডের এই ব্র্যান্ডটি দেশব্যাপী একটি আকর্ষণীয় কনজ্যুমার প্রোমোশন ক্যাম্পেইন ঘোষণা করেছে।
‘স্কুটি নাকি গোল্ড?’ শীর্ষক এই আয়োজনের মাধ্যমে ক্রেতারা আকর্ষণীয় স্কুটি অথবা স্বর্ণ জেতার সুযোগ পাচ্ছেন।
দেশের যেকোনো প্রান্তের নারীরা সহজে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য ক্রেতাদের ‘ফ্রিডম’-এর নির্ধারিত কিছু প্যাক ক্রয় করতে হবে। পণ্য ক্রয়ের পর ক্রেতাদের একটি কিউআর কোড স্ক্যান করতে হবে এবং ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে ক্যাম্পেইনে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
দেশব্যাপী আয়োজিত বিশেষ এই ক্যাম্পেইনটি চলবে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত।
ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে দেশের প্রথম সারির নিউজ চ্যানেলগুলোতে। এ ছাড়া ‘ফ্রিডম’-এর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করলেই পাওয়া যাবে সর্বশেষ খবর ও নিয়মিত আপডেট।
Published: প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৪: ৪৬
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!