প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

প্রশাসনে ব্যাপক রদবদল এনে সাতজন অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় বদলি ও পদায়ন করেছে সরকার। একই সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি), বিআইডব্লিউটিএতে নতুন চেয়ারম্যান এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ...
প্রশাসনে ব্যাপক রদবদল এনে সাতজন অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় বদলি ও পদায়ন করেছে সরকার। একই সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি), বিআইডব্লিউটিএতে নতুন চেয়ারম্যান এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ নু-এ-আলম এবং সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপন অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকারকে ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
Published: প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৬:১৭
Comments
No comments yet
Be the first to share your thoughts!