Home Articles বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাসস April 28, 2026
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে শেভরন করপোরেশনের প্রতিনিধিদল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে শেভরন করপোরেশনের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তারা এ সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলে ছিলেন শেভরন করপোরেশনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ (বিএইসি)’ বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার। এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৫: ০০

Source: https://www.prothomalo.com/bangladesh/fzy8w4ylnc

খনিজ সম্পদ জ্বালানি প্রধানমন্ত্রী তারেক রহমান

Comments

No comments yet

Be the first to share your thoughts!