‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক May 04, 2026
‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাঝে জরুরি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন মমতা।  ‘জরুরি...

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাঝে জরুরি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন মমতা। ‘জরুরি বার্তায়’ মমতা তার দলের প্রার্থীদের, এজেন্টদের ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যেতে অনুরোধ করেন। এছাড়া বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি। জরুরি বার্তায় মমতা বলেন, তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে, সেগুলো বলা হচ্ছে না। পুরোপুরি মিথ্যা খবর খাওয়ানো হচ্ছে। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের পার্টির সমস্ত কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্য অস্তের পর আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। কেউ ভয় পাবেন না। আমারা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো।

Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৩:৫০

Source: https://www.ittefaq.com.bd/787208/%E2%80%98%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8B%E2%80%99

মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ নির্বাচন

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!