Home Articles ভর্তি

নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে যে জরুরি নির্দেশনা দিল

নিজস্ব প্রতিবেদক September 08, 2026
নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে যে জরুরি নির্দেশনা দিল

নটর ডেম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২০৬) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে কলেজটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুদের প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

এদিকে কলেজে সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তিতে নটর ডেম কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তিতে আবেদন চলছে। ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া আবেদন চলবে ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত।

এ বছর আবেদন ফি বাড়ানো হয়েছে। এই শিক্ষাবর্ষে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। বিকাশের মাধ্যমে ফি পাঠাতে হবে। এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল ৪০০ টাকা। নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্টআউট কপি সংগ্রহ করতে হবে।ভর্তির

আবেদনের নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৫০০/- bKash-এর মাধ্যমে পাঠাতে হবে। পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের এক দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে।

এসএসসির সিলেবাস-২০২৬ অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

মানবিক বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ।

বিজ্ঞান বিভাগে (বাংলা মাধ্যম)-১৮১০, বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম)-৩২০, ব্যবসায় শিক্ষা-৭৫০ এবং মানবিক বিভাগে ৪১০টি। মোট আসন ৩ হাজার ২৯০।

Published: প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ২৭

Source: https://www.prothomalo.com/education/admission/bl0acm2vqd

শিক্ষার্থী নটর ডেম কলেজ পড়াশোনা: নোটিশ বোর্ড একাদশ শ্রেণি ভর্তি নীতিমালা একাদশ ভর্তি এসএসসি পরীক্ষা ২০২৬

Comments

No comments yet

Be the first to share your thoughts!