Home Articles অপরাধ

নিউমার্কেট এলাকায় মোটরসাইকেলে এসে গুলি করে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক April 28, 2026
নিউমার্কেট এলাকায় মোটরসাইকেলে এসে গুলি করে যুবককে হত্যা

নিউমার্কেট এলাকায় মোটরসাইকেলে এসে গুলি করে অজ্ঞাতপরিচয় যুবককে হত্যা।

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার রাত আটটার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তাৎক্ষণিক নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত পৌনে আটটার দিকে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত ওই যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। খুব কাছ থেকে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয়টি গুলি করে। এরপর দ্রুততম সময়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাঁকে উ���্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা শাহাদাত প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরনে ছিল জিনস প্যান্ট ও প্রিন্টের অর্ধহাতা শার্ট। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Published: ��পডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১৬: ১২

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/zc4s09dbed

রাজধানী ঢাকা ঢাকা নিউমার্কেট মোটরসাইকেল হত্যা অপরাধ গুলি

Comments

No comments yet

Be the first to share your thoughts!