Home Articles Online Earnings

অক্ষয়ের মেয়েকে কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়া সেই যুবক গ্রেপ্তার

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক April 25, 2026
অক্ষয়ের মেয়েকে কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়া সেই যুবক গ্রেপ্তার

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ১৩ বছরের মেয়েকে অনলাইনে যৌন হেনস্তা ও আপত্তিকর ছবি চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্রের সাইবার বিভাগ। গত অক্টোবর মাসে অনলাইন গেমিং চলাকালীন এই ঘটনা ঘটে। মেয়ের সঙ্গে ঘটা এই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে অক্ষয় কুমার নিজেই সাইবার...

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ১৩ বছরের মেয়েকে অনলাইনে যৌন হেনস্তা ও আপত্তিকর ছবি চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্রের সাইবার বিভাগ। গত অক্টোবর মাসে অনলাইন গেমিং চলাকালীন এই ঘটনা ঘটে। মেয়ের সঙ্গে ঘটা এই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে অক্ষয় কুমার নিজেই সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনলাইনে গেম খেলার সময় সেই অভিযুক্ত ব্যক্তি অক্ষয় কন্যা নিতারার অবস্থান এবং লিঙ্গ পরিচয় জানতে চায়। সে নিজেকে মুম্বাইয়ের বাসিন্দা পরিচয় দিলে অভিযুক্ত যুবক তার কাছে আপত্তিকর ও নগ্ন ছবি দাবি করে। বিষয়টি ঘটার পরপরই খেলা বন্ধ করে দেয় অক্ষয়ের কন্যা, এরপর তার মা টুইঙ্কেল খান্নাকে সব জানায়। পরবর্তীতে অক্ষয় কুমার আইনি পদক্ষেপ নেন। মহারাষ্ট্র সাইবারের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল যশস্বী যাদব এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও সেই যুবকের পরিচয় ভারতীয় সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি।

Published: প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২৩:৫১

Source: https://www.ittefaq.com.bd/785961/%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95

গ্রেপ্তার যৌন হয়রানি অক্ষয় কুমার

Comments

No comments yet

Be the first to share your thoughts!