প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অটোগ্রাফ নিলেন ক্ষুদে শিক্ষার্থীরা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক April 25, 2026
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অটোগ্রাফ নিলেন ক্ষুদে শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই নির্মাণাধীন ভবনের পাশে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা তাদের শ্রেণিকক্ষ থেকে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে থাকে। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি নিজেও তাদের হাত নেড়ে সাড়া দেন। #শিশু #প্রধানমন্ত্রী #চিত্রাঙ্কন #তারেক রহমান

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করেই প্রধানমন্ত্রী ছুটে যান পাশেই থাকা স্কুলের শিক্ষার্থীদের কাছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই নির্মাণাধীন ভবনের পাশে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা তাদের শ্রেণিকক্ষ থেকে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে থাকে। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি নিজেও তাদের হাত নেড়ে সাড়া দেন। এরপর তিনি চলে যান বিয়াম মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে। সেখানকার পর্ব শেষ করে বেরিয়ে যেতেই প্রধানমন্ত্রী ছুটে যান বিয়াম ল্যাবরেটরি স্কুলে। ঘুরে দেখেন শিশুদের তিনটি শ্রেণিকক্ষ। সেখানে কিছুক্ষণ শিশুদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুরাও মেতে ওঠে আনন্দে। চিৎকার দিয়ে আনন্দ প্রকাশ করতে থাকে শিশুরা। প্রধানমন্ত্রী প্রথমে যান স্কু���টির দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে। সেখানকার শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় শিশুরা প্রধানমন্ত্রীর সামনে তাদের আঁকা বিভিন্ন ড্রয়িং তুলে ধরে। অনেকে তাদের ড্রয়িংয়ে প্রধানমন্ত্রীর অটোগ্রাফ নেয়। বড় হয়ে নিজেরা কে কী হতে চায়, সেই অভিপ্রায়ও ব্যক্ত করে শিশুরা প্রধানমন্ত্রীর কাছে। স্কুলের শিক্ষকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৫ মিনিটে স্কুলে প্রবেশ করে প্রায় ১৫ মিনিট প্রধানমন্ত্রী স্কুলের শ্রেণি কক্ষে অবস্থান করেন বলে জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং। #শিশু #প্রধানমন্ত্রী #চিত্রাঙ্কন #তারেক রহমান

Published: 25/04/2026 08:23 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/prime-minister-tarique-rahman-autographs-childrens-drawings-369799

শিশু প্রধানমন্ত্রী চিত্রাঙ্কন তারেক রহমান

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!