প্রীতি ফুটবল ম্যাচে ঢাবি চ্যাম্পিয়ন
দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
April 25, 2026

বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। #ফুটবল #ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় টাইব্রেকারে ৬-৫ গোলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি ০-০ গোলে অমীমাংসিত ছিলো। শনিবার (২৫ এপ্রিল) ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি ড. মুহা. রফিকুল ইসলাম, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র জিএস এস এম ফরহাদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। #ফুটবল #ঢাকা বিশ্ববিদ্যালয়Published: 25/04/2026 09:57 pm
Source: https://www.dainikshiksha.com/bn/news/du-champions-in-friendly-football-match-369803
ফুটবল
ঢাকা বিশ্ববিদ্যালয়
Comments
No comments yet
Be the first to share your thoughts!