Home Articles বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক April 25, 2026
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাঙ্কিংয়ে এশিয়াতে ৪০১ থেকে ৫০০ এর মধ্যে অবস্থান করে নিয়েছে দেশের চারটি বিশ্ববিদ্যালয়। #টাইমস হায়ার এডুকেশন #যবিপ্রবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) “এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৬” এ বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গত ২৩ এপ্রিল টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং এর নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়। শনিবার (২৫ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাঙ্কিংয়ে এশিয়াতে ৪০১ থেকে ৫০০ এর মধ্যে অবস্থান করে নিয়েছে দেশের চারটি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে শুধু যবিপ্রবি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির “২০২৬ খ্রিষ্টাব্দে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়” তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে স্থান পেয়েছে মোট ২৮ টি বিশ্ববিদ্যালয়। তার মধ্যে যৌথভাবে পঞ্চম স্থানে অবস্থান করছে যবিপ্রবি। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিং নিয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবি মর্যাদাপূর্ণ অবস্থান করে নেওয়ায়, যবিপ্রবির সকল শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, মর্যাদাপূর্ণ এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শুধু গবেষণা ও প্রকাশনা বৃদ্ধিতে নয়, দেশের উন্নয়ন ও যেকোনো সংকট মোকাবিলায় কাজে লাগে এমন ইতিবাচক গবেষণা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে পাঠদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুররুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং করে থাকে। #টাইমস হায়ার এডুকেশন #যবিপ্রবি

Published: 25/04/2026 10:06 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/jnu-ranked-as-the-countrys-best-science-and-technology-university-in-times-higher-rankings-369804

টাইমস হায়ার এডুকেশন যবিপ্রবি

Comments

No comments yet

Be the first to share your thoughts!