শিক্ষকের ওপর হা/মলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
দৈনিক শিক্ষাডটকম, মুরাদনগর (কুমিল্লা)
April 25, 2026

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা হলো সমাজের মানুষ গড়ার কারিগর, এই শিক্ষকের ওপরে আঘাতের মানে হলো পুরো জাতির ওপর আঘাত করা। আমরা অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই। প্রশাসন যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। #শিক্ষক
কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এরশাদ মিয়ার ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন অভিভাবক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। শনিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার গাজীরহাট-শ্রীকাইল সড়কের বলিঘর এলাকায় এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা হলো সমাজের মানুষ গড়ার কারিগর, এই শিক্ষকের ওপরে আঘাতের মানে হলো পুরো জাতির ওপর আঘাত করা। আমরা অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই। প্রশাসন যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আমিনুল ইসলাম জুয়েল, কামাল হোসেন সরকার, রফিকুল ইসলাম, হারুনুর রশিদ ইউপি সদস্য আতাউর রহমান রিপন, রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মমিন মিয়া, এনামুল হোসেন, গোলাম মোস্তফা, অলেক মিয়া, উজ্জল মিয়া, আবুল হাসান, শফিকুল ইসলাম শফু, শরীফ মিয়া, ফয়েজ আলীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৫ মার্চ রাতে মুরাদনগর উপজেলার রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার ওপর স্থানীয় কাইয়ুম মোলার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত শিক্ষক বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিলেও দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর��। #শিক্ষকPublished: 25/04/2026 11:32 pm
Source: https://www.dainikshiksha.com/bn/news/protest-rally-in-protest-of-alleged-attack-on-teacher-369813
শিক্ষক
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!