Home Articles কলেজ

সরকারি কলেজ শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক April 26, 2026
সরকারি কলেজ শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

নতুন সরকারিকৃত সব কলেজের অধ্যক্ষকে চিঠিটি পাঠানো হয়েছে। #সরকারিকরণ #অধ্যক্ষ

এআই জেনারেটেড প্রতীকী ছবি ২০১৮ বিধিতে সরকারিকরণকৃত কলেজের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের ইন্ডাকশন ট্রেনিং এর জন্য তথ্য আহ্বান করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল বিকেল ৪টার মধ্যে এ তথ্য পাঠাতে হবে। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে ১৭ মে থেকে এ প্রশিক্ষণ শুরু হবে। রোববার (২৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সরকারিকৃত সব কলেজের অধ্যক্ষকে চিঠিটি পাঠানো হয়েছে। এতে জানানো হয়েছে, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) কর্তৃক বাস্তবায়িত Enhancing Prpfessional Skills of Teachers স্কিম-বাস্তবায়নের নিমিত্তে Induction Training for Non-Cadre Government College Teachers বিষয়ক প্রশিক্ষণে ১০টি ব্যাচ ১০টি টিটিসিতে (যশোর, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, সিলেট, ফরিদপুর, খুলনা ও ফেনী) আগামী ১৭ মে থেকে এবং ৯ম পর্যায়ের ৫টি ব্যাচ আগামী ১৭ মে থেকে ঢাকার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) অনুষ্ঠিত হবে। আরো বলা হয়েছে, বর্ণিত প্রশিক্ষণে ২০১৮ বিধিতে সরকারিকরণকৃত কলেজের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের Induction Training-এ অংশ নেয়ার জন্য নিম্নোক্ত শর্তাবলী ও লিংকে গুগল ফরম পূরণ করে আগামী ৩০ এপ্রিল বিকেল ৪টার মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। গুগল লিংক: https://forms.gle/n8WGRPBMbJyRXP8a9 প্রশিক্ষণে আবেদনের জন্য ৬টি শর্ত মানতে হবে। শর্তগুলো হলো- নতুন সরকারিকরণকৃত কলেজের (২০১৮ বিধিতে) রাজস্বখাতে যোগদান ও বেতনভুক্ত শিক্ষকরা; ২০২৬ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারিতে বয়স সর্বোচ্চ ৫৫ বছর এবং এক কলেজ থেকে সর্বোচ্চ ৩ (তিন) জনের নাম পাঠানো যাবে (নিজ ই-মেইল থেকে আবেদন করতে হবে); এর আগে যারা আবেদন করেছেন, কিন্তু প্রশিক্ষণনেননি, তাদেরকে পুনরায় আবেদন করতে হবে; কোন শিক্ষক সম্পর্কে ভুল তথ্য পাঠালে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন; বিভাগীয় বা কোর্টে কোন মামলা চলমান থাকলে অথবা উক্ত প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শেষ আহরিত বেতনের প্রত্যয়নপত্র, সরকারিভাবে নিয়োগ ও যোগদানসহ এনআইডি এর কপি অধ্যক্ষ কর্তৃক সত্যয়িত করে একত্রে পিডিএফ আকারে গুগল লিংকে সংযুক্ত করতে হবে। #সরকারিকরণ #অধ্যক্ষ

Published: 26/04/2026 01:08 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/new-instructions-for-government-college-teachers-369856

সরকারিকরণ অধ্যক্ষ

Comments

No comments yet

Be the first to share your thoughts!