কামরাঙ্গীরচর থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধার

ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট April 26, 2026
কামরাঙ্গীরচর থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব-১০। শনিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গ্রেনেড উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত...

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব-১০। শনিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গ্রেনেড উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন নয়াগাঁও মুড়ি ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গার চরের পাশে জঙ্গলে এই অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সময় বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুর্বৃত্তরা অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয়। পরবর্তীতে এসব লুণ্ঠিত অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে লুট হওয়া অস্ত্��� উদ্ধারে জোরদার অভিযান পরিচালনা করছে র‌্যাব। র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে র‍্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে যেকোনো নাশকতামূলক তৎপরতা কঠোরভাবে দমন করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ভবিষ্যতেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

Published: প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৩:৩৯

Source: https://www.ittefaq.com.bd/786022/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A1

রাজধানী র‌্যাব

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!