রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট
April 25, 2026

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট-বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে খুনসুটিতে মাতলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের...
বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট-বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে খুনসুটিতে মাতলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। jwARI.fetch( $( "#ari-image-jw69ec99fb9abaf" ) ); শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করেই তিনি ছুটে যান পাশেই থাকা স্কুলের শিক্ষার্থীদের কাছে। অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই নির্মাণাধীন ভবনটির পাশেই অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষ থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে থাকে। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি নিজেও তাদের হাত নেড়ে সাড়া দেন। jwARI.fetch( $( "#ari-image-jw69ec99fb9ac14" ) ); এরপর তিনি চলে যান বিয়াম মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে। সেখানকার পর্ব শেষ করে বেরিয়ে যেতেই প্রধানমন্ত্রী ছুটে যান সেই স্কুলে। ঘুরে দেখেন শিশুদের তিনটি শ্রেণীকক্ষ।সেখানে কিছুক্ষণ শিশুদের সঙ্গে খুনসুটিতে মাতেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুরাও মেতে ওঠে আনন্দে। চিৎকার দিয়ে আনন্দ প্রকাশ করতে থাকে শিশুরা। jwARI.fetch( $( "#ari-image-jw69ec99fb9ac7d" ) ); প্রধানমন্ত্রী প্রথমে যান স্কুলটির দ্বিতীয় শ্রেণীর একটি কক্ষে। সেখানকার শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় শিশুরা প্রধানমন্ত্রীর সামনে তাদের আঁকা বিভিন্ন ড্রয়িং তুলে ধরে। বড় হয়ে নিজেরা কে কী হতে চায়, সেই অভিপ্রায়ও ব্যক্ত করে শিশুরা। পরে স্কুলের শিক্ষকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ০৫ মিনিটে স্কুলে প্রবেশ করে প্রায় ১৫ মিনিট প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করেন।Published: প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৬:২৩
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান
Comments
No comments yet
Be the first to share your thoughts!