মধুমতি ব্যাংকে আইসিটি বিভাগে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

মধুমতি ব্যাংক পিএলসি তাদের আইসিটি বিভাগে 'ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন' পদে একজন জনবল নিয়োগ দেবে।
বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘মধুমতি ব্যাংক পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের আইসিটি ডিভিশনের অধীন ‘ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন’ পদে এই নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ৭ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও কর্মস্থল
পদের নাম: ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার-ইও থেকে পিও)।
পদসংখ্যা: ১
কাজের ধরন: ফুলটাইম (স্থায়ী পদ)
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে (ব্যাংকের নীতিমালা অনুযায়ী)
আবেদনের যোগ্যতা ও বয়স
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২৫ বছর। এই পদে ফ্রেশার বা অনভিজ্ঞদের আবেদনের প্রয়োজন নেই। এমনকি চাকরিতে বিরতি (ব্রেক অব সার্ভিস) থাকলে তাঁরাও আবেদন করতে পারবেন না।
প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা
কোনো ব্যাংকের আইসিটি বিভাগে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৪ বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা থাকতে হবে।
মাইক্রোসফট অফিস চালনা, কোর ব্যাংকিং সিস্টেম (CBS) এবং বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম পরিচালনায় ভালো অভিজ্ঞতা থাকতে হবে।
ওরাকল, মাইএসকিউএল (MySQL) অথবা এসকিউএল (SQL) সার্ভার আরডিবিএমএস এবং ডেটাবেজ সিকিউরিটি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
ডেটা ব্যাকআপ ও রিকভারি প্ল্যানিং এবং কারিগরি সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের মধুমতি ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের শেষ সময়
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুলাই ২০২৬।
Published: প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৪: ৩০
Source: https://www.prothomalo.com/chakri/employment/agyl4qjzix
Comments
No comments yet
Be the first to share your thoughts!