মাহাথির মোহাম্মদ: ১০১ বছরেও সক্রিয়
শর্টস
July 10, 2026

একজন চিকিৎসক থেকে তিনি হয়ে উঠেছেন একটি আধুনিক দেশের রূপকার। তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আজ তিনি পা রাখলেন ১০১ বছরে।মাহাথির মোট ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম দফায় টানা ২২ বছর। দ্বিতীয় দফায় দুই বছর। দীর্ঘ শাসনামলে মালয়েশিয়ার চেহারাই বদলে দেন মাহাথির। তিনি কৃষিনির্ভর অর্থনীতি থেকে দেশকে শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে নেন। এভাবে তিনি মালয়েশিয়ার অর্থনীতিকে করেন আধুনিক।
Published: প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮: ৩৭
Source: https://www.prothomalo.com/world/asia/maahaathir-mohaammd-101-bchreo-skriyy
শর্টস
Comments
No comments yet
Be the first to share your thoughts!