Home Articles মাদরাসা

মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক May 05, 2026
মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

মাদরাসায় ২০২৬ খ্রিষ্টাব্দের ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২০ মে পর্যন্ত আবেদন করা যাবে। #রেজিস্ট্রেশন #মাদরাসা

এআই জেনারেটেড প্রতীকী ছবি মাদরাসায় ২০২৬ খ্রিষ্টাব্দের ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২০ মে পর্যন্ত আবেদন করা যাবে। সোমবার (৪ এপ্রিল) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসার অধ্যক্ষ ও সুপারসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যে সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোন কারণে বাদ পড়েছে, সে সব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং ইএসআইএফ পূরণের সময়সীমা বর্ধিত করা হলো। পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে তাদের সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে। সে অনুযায়ী আজ মঙ্গলবার (৫ মে) থেকে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা (বিলম্বসহ) দেওয়া যাবে। এ প্রক্রিয়া চলবে আগামী ২০ মে পর্যন্ত। ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। তথ্য (eSIF) এন্ট্রির সর্বশেষ তারিখ আগামী ২১ মে। এখানে শুধু মাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোন তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না। শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৮২৪-৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করতে হবে। #রেজিস্ট্রেশন #মাদরাসা

Published: 05/05/2026 11:47 am

Source: https://www.dainikshiksha.com/bn/news/madrasa-registration-period-extended-for-6th-grade-370794

রেজিস্ট্রেশন মাদরাসা

Comments

No comments yet

Be the first to share your thoughts!