কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে নতুন নির্দেশনা
দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
May 04, 2026

এ কাজ সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দেয়া হয়েছে ৪ নির্দেশনা। #কারিগরি #শিক্ষার্থী #উপবৃত্তি
এআই জেনারেটেড প্রতীকী ছবি ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে উপবৃত্তি দিতে প্রযোজ্য ক্ষেত্রে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করতে বলা হয়েছে। এ কাজ সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দেয়া হয়েছে ৪ নির্দেশনা। সোমবার (৪ মে) কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে জানা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত চার বছর মেয়াদী ডিপ্লোমা শিক্ষাক্রমের ২য় পর্ব (২০২৫-২৬ শিক্ষাবর্ষ), ৩য় পর্ব (২০২৪-২৫ শিক্ষাবর্ষ), ৫ম পর্ব (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ও ৭ম পর্ব (২০২২-২৩ শিক্ষাবর্ষ)-এর শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে ‘কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৩’ এর আলোকে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট চারটি নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশ করা হয়েছে। সম্পূর্ণ নির্দেশনা দেখুন এখানে… #কারিগরি #শিক্ষার্থী #উপবৃত্তিPublished: 04/05/2026 12:25 pm
Source: https://www.dainikshiksha.com/bn/news/new-guidelines-on-stipends-for-technical-students-370706
কারিগরি
শিক্ষার্থী
উপবৃত্তি
Comments
No comments yet
Be the first to share your thoughts!