Home Articles বাংলাদেশ

জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক May 28, 2026
জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার দিনে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার কিছু পরে তারেক রহমান ও জুবাইদা রহমান শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাঁদের কবর জিয়ারত করেন।

এর আগে সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর হাইকোর্ট–সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকেরা ঈদের নামাজে অংশ নেন।

Published: আপডেট: ২৮ মে ২০২৬, ০৫: ৫৫

Source: https://www.prothomalo.com/bangladesh/ehtetwe2eh

বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান মেজর জিয়াউর রহমান খালেদা জিয়া

Comments

No comments yet

Be the first to share your thoughts!