জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান, বাগ্বিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র
ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
April 28, 2026

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পর্যালোচনা বিষয়ক সম্মেলনে ইরানকে অন্যতম সহ-সভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানকে নির্বাচিত করার এই পদক্ষেপকে এনপিটি চুক্তির প্রতি ‘উপহাস’ বলে বর্ণনা করেছে ওয়াশিংটন।...
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পর্যালোচনা বিষয়ক সম্মেলনে ইরানকে অন্যতম সহ-সভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে বাগ্বিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানকে নির্বাচিত করার এই পদক্ষেপকে এনপিটি চুক্তির প্রতি ‘উপহাস’ বলে বর্ণনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা প��লনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না। ওয়াশিংটনের এই অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, পরমাণু চুক্তি মেনে চলার বিষয়ে মন্তব্য করার নৈতিক অধিকার বা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। তারা যুক্তি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ, যারা যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে। তথ্যসূত্র: মিডল ইস্ট আইPublished: প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৩৯
যুক্তরাষ্ট্র
ইরান
জাতিসংঘ
পরমাণু আলোচনা
পারমাণবিক অস্ত্র
Comments
No comments yet
Be the first to share your thoughts!