Home Articles বিশ্ববিদ্যালয়

জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি April 27, 2026
জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়। #ঢাকা বিশ্ববিদ্যালয় #জাপান

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি-এর আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। রোববার (২৬ এপ্রিল) রাতে ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুলাহ্-আল-মামুন এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি শাখার প্রধান আওইয়াগি ইউ উপস্থিত ছিলেন। আলোচনাকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে জাপানের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক ও বিজ্ঞান বিষয়ে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়। #ঢাকা বিশ্ববিদ্যালয় #জাপান

Published: 27/04/2026 11:15 am

Source: https://www.dainikshiksha.com/bn/news/du-vc-at-japanese-ambassadors-dinner-369956

ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান

Comments

No comments yet

Be the first to share your thoughts!