হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকার লক্ষ্য করে ইরানের গুলি

আল–জাজিরা May 28, 2026
হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকার লক্ষ্য করে ইরানের গুলি

হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। এরপর ইরানের বন্দর আব্বাস এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। ইরানের ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ কথা জানিয়েছে।

তাসনিম নিউজের খবরে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি মার্কিন তেল ট্যাংকার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী। মার্কিন ট্যাংকারটি রাডার সিস্টেম বা যোগাযোগব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করছিল।

ইরানি বাহিনীর এই পদক্ষেপের জবাবে মার্কিন সেনারাও পাল্টা গুলি চালায়। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের পরিত্যক্ত এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বার্তায় তাসনিম আরও জানায়, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, তা মূলত এই গোলাগুলির ঘটনার সঙ্গেই সম্পর্কিত। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Published: আপডেট: ২৮ মে ২০২৬, ০৩: ১৩

Source: https://www.prothomalo.com/world/3v3ezvajc9

ইরান যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যুদ্ধ যুক্তরাষ্ট্র

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!