হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৪৮১ জন। ১৩৮ জনের হামের সংক্রমণ নিশ্চিত।
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ শিশুর মৃত্যু হয়েছে হামে আর ৩ শিশুর হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১। এর মধ্যে ৮০ জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ঢাকা ও বরিশালে দুজন করে এবং সিলেট ও খুলনায় একজন করে রয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৭০। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৩০ জন। গত ২৪ ঘণ্টায় ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৭৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২৩৪ ও বরিশালে ১৩৩ জন। নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগে সংখ্যা সবচেয়ে বেশি, ১০৬ জন।
Published: আপডেট: ২০ মে ২০২৬, ১৩: ১৩
Comments
No comments yet
Be the first to share your thoughts!