গোল উৎসবের ম্যাচে বায়ার্নকে হারিয়ে এগিয়ে পিএসজি

খেলা ডেস্ক April 29, 2026
গোল উৎসবের ম্যাচে বায়ার্নকে হারিয়ে এগিয়ে পিএসজি

আর যাই হোক প্যারিসে যে ম্যাড়ম্যাড়ে কোনো ম্যাচ হচ্ছে না, এটা অনুমান করা যাচ্ছিল আগে থেকেই। বরং গোল উৎসবের আভাসই ছিল। তবে পার্ক দে প্রিন্সেসে আজ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে শেষ পর্যন্ত যা হলো, সেটা সকল পূর্বাণুমান ও প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে সম্ভবত। বিরতির আগেই ৫টা গোল, যার দুটি গেল পিএসজির জালে, তিনটা হজম করল বায়ার্ন মিউনিখ। স্রেফ ওইটুকুতেই আসলে দর্শকের পয়সা উসুল হয়ে যাওয়ার কথা। তবে দুই দলইকেই যেন এদিন গোলের নেশায় পেয়েছিল, তারা থামবে কেন! বিরতির পর তাই দুই পাশের জালে ঢুকল আরও দুটি করে গোল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে গোলপ্রসবা সেমিফাইনালের রেকর্ড গড়া ম্যাচে পিএসজি জিতল ৫-৪ গোলে। তাতে ফাইনালের পথেও বর্তমান চ্যাম্পিয়নরা একটু এগিয়ে গেল কি? বলা মুশকিল, ফিরতি লেগ বায়ার্নের মাঠে, সেখানেও যে এমন একটা গোল উৎসব হবে না, তা কে বলতে পারে! বিস্তারিত আসছে...

Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ২০: ৫৮

Source: https://www.prothomalo.com/sports/football/c4x8vpx3w1

চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখ হ্যারি কেন পিএসজি খিচা কাভারাস্কেইয়া

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!