এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৭৭ হাজার শিক্ষক নিয়োগে কাজ চলছে

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক May 04, 2026
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৭৭ হাজার শিক্ষক নিয়োগে কাজ চলছে

গাছ একবার লাগালে ফল দিতেই থাকবে। আমরা চাচ্ছি যে শুরুতে যেন আমাদের গতিটা বেশি থাকে। আমাদের কর্ম পরিসর যেন অনেক ব্যাপক থাকে। শুরুটা যদি ভালো হয়, তারপর আমরা আস্তে আস্তে শেষের দিকে চাপমুক্ত থাকব। আর প্রথম থেকে বেশি (কাজ) করব। #এমপিও #শিক্ষামন্ত্রী #এহছানুল হক মিলন #গণশিক্ষা মন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাদের ৩২ হাজার ৫০০ শিক্ষক হাই কোর্টে আটকে আছে, ওদেরকে ‘প্রমোশন’ দিতে পারছি না। আবার ৩২ হাজার নিতে (নতুন নিয়োগ দিতে) পারছি না। এদিকে ৭৭ হাজার শিক্ষক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিতে হবে। কাজ চলছে। সোমবার (৪ মে) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, আদালতে (শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা খাত নিয়ে) প্রায় ১৩ হাজার মামলা আটকে আছে। এই মামলার জট কীভাবে খুলব? মানে কী করা যাবে বলেন? কিছুটা সময় দেন। ১৮০ দিনের মধ্যে শিক্ষার মানোন্নয়নে সরকারের নানা উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়ে যাবে আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, টাইম ফ্রেইম হচ্ছে ১৮০ দিনের ভেতরে। সবগুলো দেখবেন যে শুরু হয়ে গিয়েছে। এই শুরু হওয়াটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ। গাছ একবার লাগালে ফল দিতেই থাকবে। আমরা চাচ্ছি যে শুরুতে যেন আমাদের গতিটা বেশি থাকে। আমাদের কর্ম পরিসর যেন অনেক ব্যাপক থাকে। শুরুটা যদি ভালো হয়, তারপর আমরা আস্তে আস্তে শেষের দিকে চাপমুক্ত থাকব। আর প্রথম থেকে বেশি (কাজ) করব। কওমি মাদরাসার জন্য নীতিমালা প্রণয়নের কাজের অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে সভা করেছেন বলেও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, সবগুলোর সাথে কাজ এগিয়ে চলছে। ফল তো আর একদিনে পাওয়া যাবে না। বড় মন্ত্রণালয় অনেক কাজ, দেখতেছেন তো। #এমপিও #শিক্ষামন্ত্রী #এহছানুল হক মিলন #গণশিক্ষা মন্ত্রী

Published: 04/05/2026 09:47 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/work-underway-to-recruit-77000-teachers-in-mpo-listed-institutions-education-minister-370766

এমপিও শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন গণশিক্ষা মন্ত্রী

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!