এক বছরে সবচেয়ে বেশি ২০০+, নতুন রেকর্ড ভারতের

সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জেতা ভারত আজও জয় তুলেছে। নিজেরা ২১৯ রান করার পর স্বাগতিকদের অলআউট ১২৯ রানে আটকে ৯০ রানে জিতেছে শ্রেয়াস আইয়ারের দল।
আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে আগে ব্যাট করলে ২০০ রান তোলা যেন নিয়ম বানিয়ে ফেলেছে ভারত।
আজ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টিতে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান করেছে। ২০২৬ সালে এটি ভারতের নবম ২০০ বা দুই শর বেশি রানের ইনিংস। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে এটি সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে ভারতই নয়বার এই কীর্তি গড়েছিল।
২০২৪ ও ২০২৬—দুটিই টি–টুয়েন্টি বিশ্বকাপের বছর। দুই আসরের চ্যাম্পিয়নও ভারত। সেবার মোট ২৬ ম্যাচ খেলে নয়বার দুই শ ছুঁয়েছিল রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। এবার বিশ্বকাপের পর সূর্যকুমারের জায়গায় নেতৃত্বে এসেছেন শ্রেয়াস আইয়ার।
তবে অধিনায়ক বা খেলোয়াড় বদলালেও ভারতের রান–ঝড় আগের মতোই। এবার বরং ২৩ টি–টুয়েন্টির মধ্যেই নয়বার দুই শ হয়ে গেছে। বছরে পাঁচ মাসের বেশি সময় বাকি থাকায় সংখ্যাটা বাড়ার সম্ভাবনা যথেষ্টই।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জেতা ভারত আজও জয় তুলেছে। নিজেরা ২১৯ রান করার পর স্বাগতিকদের অলআউট ১২৯ রানে আটকে ৯০ রানে জিতেছে ভারত।
ব্যাট হাতে ঈশান কিষান ৪৪ বলে ৮১ ও তিলক বর্মা ২৯ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। পরে বল হাতে ৩ উইকেট নেন অভিষেক শর্মা, দুটি করে যশ ঠাকুর ও প্রিন্স যাদব।
ভারত: ২০ ওভারে ২১৯/৫ (কিষান ৮১, তিলক ৬০*; বেনেট ১/২২, নিয়ামুরি ১/২৫)। জিম্বাবুয়ে: ১৭.৫ ওভারে ১২৯ (বেনেট ৩২, মারুমানি ২৪; অভিষেক ৩/১৭, প্রিন্স ২/১০)। ফল: ভারত ৯০ রানে জয়ী। ম্যাচসেরা: ঈশান কিষান।
Published: প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৫: ২৮
Source: https://www.prothomalo.com/sports/cricket/qkdh4v1p5m
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!