হোম আর্টিকেল ক্যাম্পাস

এআইইউবিতে ‘এআই ফিল্মমেকিং’ বিষয়ে মাস্টারক্লাস অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি April 27, 2026
এআইইউবিতে ‘এআই ফিল্মমেকিং’ বিষয়ে মাস্টারক্লাস অনুষ্ঠিত

এআইইউবির ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের অ্যানিমেশন ট্র্যাকের উদ্যোগে ‘মাস্টারক্লাস অন এআই ফিল্মমেকিং’ শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের অ্যানিমেশন ট্র্যাকের উদ্যোগে ‘মাস্টারক্লাস অন এআই ফিল্মমেকিং’ শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল ২০২৬) এআইইউবির অ্যানিমেশনভিত্তিক হাতেকলমে শিক্ষার বিশেষায়িত ল্যাবে আয়োজিত এ মাস্টারক্লাসে চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইশতিয়াক ���বেদীন, উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম এবং সহ–উপাচার্য অধ্যাপক মো. আব্দুর রহমান। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজনের সমন্বয় করেন জেএমসি বিভাগের অ্যানিমেশন ট্র্যাকের প্রভাষক রানি এলেন ভি রামোস। মাস্টারক্লাসে বক্তা ছিলেন অ্যানিমেশন মনস্টার স্টুডিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নাওয়ীদ রাশিদ, সিব’স সলিউশন্সের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী এবং অ্যানিমন ও সিব’স সলিউশন্সের সিনিয়র প্রম্পট ডিরেক্টর সাইলা শিকদার রেয়া। বক্তারা বলেন, ধারণা তৈরি, স্ক্রিপ্ট উন্নয়ন, স্টোরি বোর্ড, ভিজ্যুয়াল ইফেক্টস থেকে পোস্ট-প্রোডাকশন—চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে সিজিআই ও ভার্চ্যুয়াল প্রোডাকশনে এআই নতুন সৃজনশীল সম্ভাবনার দ্বার উন্মোচন করছে; একই সঙ্গে কর্মপ্রবাহকে করছে আরও গতিশীল ও ব্যয়সাশ্রয়ী। আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তরভিত্তিক প্রাণবন্ত ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।

Published: প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২: ৫৮

Source: https://www.prothomalo.com/education/campus/c4flh2a8nu

বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের খবর এআইইউবি ক্যাম্পাস উচ্চশিক্ষা

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!