Home Articles বাণিজ্য

ডিজিটাল লেনদেনে ছাড় ও অফার

নিজস্ব প্রতিবেদক May 20, 2026
ডিজিটাল লেনদেনে ছাড় ও অফার

উৎসব মানেই কেনাকাটার আনন্দ আর উদ্‌যাপন। তবে সাম্প্রতিক বছরগুলোতে কেনাকাটার এই চিত্র প্রযুক্তি ও আর্থিক সেবার কল্যাণে অনেকটাই বদলে গেছে। উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে দেশে এখন চলছে ডিজিটাল পেমেন্টের এক জমজমাট ও তীব্র বিপণন লড়াই। ক্রেতাদের নগদ টাকার বদলে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ই-কমার্স প্রতিষ্ঠান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং শীর্ষস্থানীয় ব্যাংকগুলো নিয়ে এসেছে অভাবনীয় সব ঈদ অফার। নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ে বা কার্ড ব্যবহার করলেই কেনাকাটায় মিলছে ১০ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ২০২৬ সালের ঈদ ঘিরে প্ল্যাটফর্মগুলোর ‘ডিজিটাল ঈদ ধামাকা’ বা ‘মেগা সেভিংস ফেস্ট’-এর মতো আয়োজনে এখন মুখর পুরো বাজার।

এমএফএস প্রতিষ্ঠানগুলোর মেগা ক্যাম্পেইন ও চমক রয়েছে। ডিজিটাল পেমেন্টের এই প্রতিযোগিতায় সবচেয়ে বড় অংশীদারত্বের লড়াই করছে এমএফএস প্রতিষ্ঠানগুলো। ঈদের কেনাকাটায় বিকাশ অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলেই দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস, সুপারশপ, ইলেকট্রনিকস এবং জুতার দোকানে মিলছে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি অনলাইনে বাস, লঞ্চ বা বিমানের টিকিট কাটলেও থাকছে বিশেষ ছাড়। অন্যদিকে পেমেন্ট পার্টনার হিসেবে নগদ নিয়ে এসেছে দারুণ সব মেগা ক্যাম্পেইন। নির্দিষ্ট অঙ্কের কেনাকাটা বা পেমেন্টে এমএফএস ব্যবহার করলে শুধু ক্যাশব্যাকই মিলছে না, মেগা র‍্যাফল ড্রয়ের মাধ্যমে গ্রাহকদের জন্য থাকছে বিদেশভ্রমণের টিকিট, আকর্ষণীয় মেগাবাইট প্যাকেজ, এমনকি বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ। এ ধরনের অভিনব অফার সাধারণ ক্রেতাদের ডিজিটাল পেমেন্টে দারুণভাবে আকৃষ্ট করছে।

ব্যাংক কার্ডে আভিজাত্য, ইএমআই ও সর্বোচ্চ ছাড় অফারের এই লড়াইয়ে পিছিয়ে নেই দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোও। প্রতিষ্ঠানগুলো তাদের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ঘোষণা করেছে আকর্ষণীয় সব ঈদ অফার। জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ডগুলো থেকে কেনাকাটায় কার্ড পেমেন্টে মিলছে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সরাসরি মূল্যছাড়। ঈদে ঘর সাজানোর জন্য ফ্রিজ, টিভি বা ফার্নিচার পণ্য কেনায় এই ছাড়ের পরিমাণ ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, সঙ্গে থাকছে শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএমআই বা কিস্তিসুবিধা। এ ছাড়া উৎসবের ছুটিতে পরিবার নিয়ে ডাইনিংয়ের জন্য ঢাকার নামীদামি পাঁচতারা হোটেলগুলোতে ব্যাংকগুলো দিচ্ছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ (বোগো) এবং নির্দিষ্ট প্রিমিয়াম কার্ডের ক্ষেত্রে ‘বাই ওয়ান গেট ফোর’ অফার।

অনলাইন পশুর হাটে ডিজিটাল পেমেন্টে মিলছে দারুণ অফার! নির্দিষ্ট ব্যাংক কার্ড বা এমএফএস (বিকাশ, নগদ) ব্যবহার করে বুকিং বা সম্পূর্ণ দাম পরিশোধ করলে আকর্ষণীয় ক্যাশব্যাক ও ফ্রি হোম ডেলিভারি সুবিধা পাওয়া যাচ্ছে।

অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলো বিভিন্ন পেমেন্ট পার্টনারদের সঙ্গে যুক্ত হয়ে ক্রেতাদের দিচ্ছে বিশেষ ভাউচার ও ফ্রি হোম ডেলিভারির সুবিধা।

Published: প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬: ৪৮

Source: https://www.prothomalo.com/business/zg4pri151p

ঈদুল আজহা কেনাকাটা লেনদেন অনলাইন কেনাকাটা মোবাইল ব্যাংকিং ঈদ বাজার ডিজিটাল লেনদেন

Comments

No comments yet

Be the first to share your thoughts!