ঢাকা ব্যাংকের ডিএমডি হলেন এস এম আবদুল্লাহ হিল কাফি
নিজস্ব প্রতিবেদক
April 28, 2026

এস এম আবদুল্লাহ হিল কাফি ২০১৫ সালে ঢাকা ব্যাংকে যোগ দেন। তিনি ব্যাংকিং সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স বিষয়ে অভিজ্ঞ।
ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেলেন এস এম আবদুল্লাহ হিল কাফি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এস এম আবদুল্লাহ হিল কাফি ২০১৫ সালে ঢাকা ব্যাংকে যোগ দেন। তিনি ব্যাংকিং সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স (জিআরসি) এবং কেন্দ্রীয় ব্যাংকিং খাতে ২৬ বছরের বেশি অভিজ্ঞ। এস এম আবদুল্লাহ হিল কাফি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পল্লি ঋণ ব্যবস্থাপনা, ব্যাংকিং সুপারভিশন, প্রত্যক্ষ ও পোর্টফোলিও বৈদেশিক বিনিয়োগ, ট্রানজ্যাকশনাল ব্যাংকিংয়ে নীতিনির্ধারণী ও তদারকিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরে এস এম আবদুল্লাহ হিল কাফি সিটি ব্যাংকএনএ এবং এইচএসবিসি, বাংলাদেশে অপারেশনাল রিস্ক অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোলের (ওআরআইসি) প্রধান হিসেবে যোগদান করেন। ঢাকা ব্যাংকে এস এম আবদুল্লাহ হিল কাফি দক্ষতার সঙ্গে অভ্যন্তরীণ নিরীক্ষা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতির নেতৃত্ব দিয়ে আসছেন, যা ব্যাংকের গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকে শক্তিশালী করেছে। এস এম আবদুল্লাহ হিল কাফি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০: ৫৪
Source: https://www.prothomalo.com/business/corporate/rsh7xqlrlx
ব্যাংক
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!