হোম আর্টিকেল বিশ্ববিদ্যালয়

ঢাবির প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক April 28, 2026
ঢাবির প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা

কলা অনুষদ, আইন অনুষদ ও ফার্মেসি অনুষদের শিক্ষার্থীরা পরিচিতি সভায় অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। #ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #আন্ডারগ্র্যাজুয়েট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে। পরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা বিশেষ অতিথির বক্তব্য দেন। নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী উতিয়া ইসলাম, আইন বিভাগের শিক্ষার্থী মোসাম্মৎ নুসরাত জাহান এবং ফার্মেসি বিভাগের ছাত্র লোকমান হেকিম ইমন নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র উপদেষ্টা তানজিনা বিনতে নূর অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় সংশ্লিষ্ট অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আগামী ৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে উঠবে। তাই শিক্ষার্থীদের সুনির্দিষ্ট লক্ষ্য ও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান চাকরির বাজারে সফল হতে প্রথাগত চিন্তার বাইরে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও দলগতভাবে কাজ করার মানসিকতা অর্জন করতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাব, অলিম্পিয়াড এবং খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। কলা অনুষদ, আইন অনুষদ ও ফার্মেসি অনুষদের শিক্ষার্থীরা পরিচিতি সভায় অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। #ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #আন্ডারগ্র্যাজুয়েট

Published: 28/04/2026 04:34 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/introduction-meeting-for-students-of-dus-first-year-undergraduate-program-370140

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আন্ডারগ্র্যাজুয়েট

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!