দেশে শু���ু হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’

তথ্যপ্রযুক্তি ডেস্ক May 04, 2026
দেশে শু���ু হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’

দেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’, যা দেশের ডিজিটাল অবকাঠামো ও ইন্টারনেট খাতের অগ্রগতিকে নতুনভাবে তুলে ধরবে। আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত হবে এই আয়োজন। আয়োজক ইন্টারনেট সার্ভিস...

দেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’, যা দেশের ডিজিটাল অবকাঠামো ও ইন্টারনেট খাতের অগ্রগতিকে নতুনভাবে তুলে ধরবে। আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত হবে এই আয়োজন। আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এই এক্সপো দেশের ব্রডব্যান্ড খাতের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রযুক্তিগত সম্ভাবনার একটি সমন্বিত চিত্র তুলে ধরবে। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, প্রদর্শনীতে ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক প্রযুক্তি উপস্থাপন করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবোটিক্স ও আইওটি-ভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। তিন দিনব্যাপী এই এক্সপোতে থাকছে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন এবং ২০টি স্টল। আয়োজকদের মতে, এটি শুধু একটি প্রদর্শনী নয়—বরং দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার একটি প্ল্যাটফর্ম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ এবং টেলিযোগাযোগ খাতের শীর্ষ কর্মকর্তারা। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় সরকারের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন বলে জানা গেছে।

Published: ১২ এপ্রিল ২০২৬, ১৭:৪৩

Source: https://www.banglatribune.com/tech-and-gadget/941642/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E2%80%98%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A1%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%8F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8B-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC%E2%80%99

তথ্যপ্রযুক্তি

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!