চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার April 28, 2026
চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এতে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হারবাং ও মালুমঘাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, চট্টগ্রামের সাতকানিয়া উত্তর কালিয়াইশ এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৩২) ও...

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এতে আ��ও অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হারবাং ও মালুমঘাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, চট্টগ্রামের সাতকানিয়া উত্তর কালিয়াইশ এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৩২) ও চট্টগ্রামের চান্দগাঁও এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ইউসুফ (৩৫)। চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ আরিফুল আমিন জানান, সকাল সোয়া ৮টার দিকে চকরিয়ার হারবাং বাজারের উত্তরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সকাল ৯টায় মহাসড়কের মালুমঘাট এলাকায় আরেকটি দুর্ঘটনায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ নিহত হন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে মালুমঘাট হাইওয়ে থানার এসআই মো. জিয়া উদ্দিন। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন জানান, পৃথক দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Published: প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৩৭

Source: https://www.ittefaq.com.bd/786347/%E0%A6%9A%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

কক্সবাজার নিহত সড়ক দুর্ঘটনা সারাদেশ

Comments

No comments yet

Be the first to share your thoughts!