Home Articles বাংলাদেশ

চীনে তিন দিের সরকারি সফর শুরু পররাষ্ট্রমন্ত্রীর

বাসস May 06, 2026
চীনে তিন দিের সরকারি সফর শুরু পররাষ্ট্রমন্ত্রীর

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর তিন দিনের সরকারি সফর শুরু।

তিন দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী বেইজিং পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াসিয়াং।

এ সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা এবং উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধি করা।

আজ বুধবার বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মন্ত্রী।

এ ছাড়া সফরকালে পররাষ্ট্রমন্ত্রী চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যানসহ দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

Published: আপডেট: ০৬ মে ২০২৬, ১০: ৪৭

Source: https://www.prothomalo.com/bangladesh/abl5uu9ixs

পররাষ্ট্রমন্ত্রী চীন বিদেশ সফর

Comments

No comments yet

Be the first to share your thoughts!