ছাত্রীকে যৌ/ন নি/পীড়ন: পলাতক শিক্ষক অবশেষে গ্রেফতার
দৈনিক শিক্ষাডটকম, নরসিংদী
April 28, 2026

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে রায়পুরা পৌর এলাকায় অবস্থিত জান্নাতুল বুশরা বালিকা মাদরাসায় ওই ছাত্রী ও তার ছোট ভাইকে ভর্তি করা হয়। তারা মাদরাসায় অবস্থান করে (আবাসিক) পড়াশোনা করছিল। #ছাত্রী #শিক্ষক #যৌন নিপীড়ন
নরসিংদীর রায়পুরায় আলোচিত যৌন নিপীড়ন মামলার প্রধান আসামি বালিকা মাদরাসার মুহতামিম মাওলানা জুনায়েদ আহমদকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। তিনি জানান, ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত জুনায়েদ আহমদ। জুনায়েদ উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে এবং সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে রায়পুরা পৌর এলাকায় অবস্থিত জান্নাতুল বুশরা বালিকা মাদরাসায় ওই ছাত্রী ও তার ছোট ভাইকে ভর্তি করা হয়। তারা মাদরাসায় অবস্থান করে (আবাসিক) পড়াশোনা করছিল। অভিযোগ অনুযায়ী, ২৪ এপ্রিল গভীর রাতে (প্রায় ২টা) ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন মাদরাসার মুহতামিম জুনায়েদ আহমদ। ঘটনার পরদিন সকালে অসুস্থতা অনুভব করলে ওই ছাত্রী তার খালার বাসায় চলে যায়। সেখানে খালার জিজ্ঞাসাবাদে পুরো ঘটনার বর্ণনা দেয় সে। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয়। অভিযোগ রয়েছে, ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও বিএনপির কয়েকজন নেতার মাধ্যমে টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা চালানো হয়। তবে স্থানীয়দের চাপ ও পরিবারের শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় ২৬ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর মা রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। #ছাত্রী #শিক্ষক #যৌন নিপীড়নPublished: 28/04/2026 03:08 pm
ছাত্রী
শিক্ষক
যৌন নিপীড়ন
Comments
No comments yet
Be the first to share your thoughts!