Home Articles মাদরাসা

ছাত্রীকে ধ/র্ষণের চেষ্টা, মাদরাসা শিক্ষক আটক

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক May 04, 2026
ছাত্রীকে ধ/র্ষণের চেষ্টা, মাদরাসা শিক্ষক আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাইদুর রহমান (৪৫) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে। আটক সাইদুর রহমান উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়াপাড়া গ্রামের জুরান আলী মিস্ত্রির ছেলে। তিনি সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাঁকোয়াপাড়া গ্রামের আট বছর বয়সী ওই শিশু মদিনাতুল উলুম নূরানি মডেল মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। মাদরাসার শিক্ষক সাইদুর রহমান গত ২৬ এপ্রিল দুপুরে তার নিজ বাড়িতে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ঘর থেকে ওই শিশুটি দৌড়ে বাড়িতে চলে যায়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার মাদরাসা শিক্ষক সাইদুর রহমানকে আটক করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শিশুটির বাবার অভিযোগে মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Published: 04/05/2026 08:12 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/madrasa-teacher-arrested-for-attempting-to-rape-student-370764

Comments

No comments yet

Be the first to share your thoughts!