বিনা মূল্যে মিরপুর টেস্ট দেখতে পারবে শিক্ষার্থী ও একাডেমির ক্রিকেটাররা

৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি ১৬ মে থেকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। দুই দিন ধরে অনুশীলনও করছে তারা। ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচি ১৬ মে থেকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
দুটি ম্যাচেই বিনা মূল্যে মাঠে বসে দেখতে পারবে শিক্ষার্থীরা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নিজ নিজ স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরে এবং স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা নিম্নলিখিত ভেন্যুগুলোর নির্ধারিত গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন।
শুধু স্কুলের শিক্ষার্থী নয়, এই সুবিধা ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।
মিরপুরে প্রথম টেস্টে ৫০ টাকায় ইস্টার্ন গ্যালারি, ২০০ টাকায় ক্লাব হাউস, ৩০০ টাকায় ইন্টারন্যাশনাল গ্যালারি ও ৫০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটে খেলা দেখা যাবে। ম্যাচের টিকিট পাওয়া যাবে gobcbticket.com.bd ওয়েবসাইটে।
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৪: ২৫
Source: https://www.prothomalo.com/sports/cricket/j49hszd5s8
Comments
No comments yet
Be the first to share your thoughts!