Home Articles ক্যাম্পাস

বিইউএফটিতে ফল সেমিস্টারে ভর্তি মেলা শুরু

বিজ্ঞপ্তি May 18, 2026
বিইউএফটিতে ফল সেমিস্টারে ভর্তি মেলা শুরু

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল সেমিস্টার ২০২৬-এর জন্য রোববার পাঁচ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) গতকাল রোববার (১৭ মে ২০২৬) ৫ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬–এর ভর্তি মেলা শুরু হয়েছে। রাজধানীর তুরাগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০টা থেকে প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত চলবে মেলা।

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত সহ–উপাচার্য ও ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা।

মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ ওয়েভার, মেধাভিত্তিক টিউশন ফির ওপর সর্বোচ্চ ৭৫ শতাংশ স্কলারশিপ এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার।

ফল সেমিস্টারের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে ৭টি অনুষদের অধীনে ১৬টি প্রোগ্রাম, ৫টি সার্টিফিকেট কোর্স এবং ৩টি ডিপ্লোমা কোর্স চলবে। ভর্তি মেলায় শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও ক্যারিয়ার কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: বিইউএফটি (নিশাতনগর, তুরাগ, ঢাকা–১২৩০)। হেল্পলাইন: ০১৮১০০৬৩৩৫৫; ফোন: ০৯৬০৬৮০৮০৮০, ০৯৬০৬৯৫০৫৩৫।

Published: প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬: ২০

Source: https://www.prothomalo.com/education/campus/4f96yxbw71

শিক্ষার্থী বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা

Comments

No comments yet

Be the first to share your thoughts!