বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন মুখ
শর্টস
August 15, 2026

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) এবং মো. ইসমাইল জবিউল্লাহ। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পদ ছাড়ার পর এবং নতুন চার সদস্য যুক্ত হওয়ায় ১৯ সদস্যের স্থায়ী কমিটির বর্তমান সদস্য সংখ্যা এখন ১৬ জন।
Published: প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৩: ৪২
Source: https://www.prothomalo.com/politics/bienpir-sthaayyii-kmittite-caar-ntun-mukh
শর্টস
Comments
No comments yet
Be the first to share your thoughts!