বিডিনগের নতুন সভাপতি ফখরুল, মহাসচিব বরকতুল
প্রযুক্তি ডেস্ক
May 04, 2026

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) নীতিনির্ধারণী ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২০২৬-২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফখরুল আলম এবং মহাসচিব হিসেবে রয়েছেন বরকতুল আলম। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেটওয়ার্ক প্রকৌশলীদের নিয়ে গড়া সংগঠনটির নীতিনির্ধারণী ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রোগ্রাম কমিটির (পিসি) চেয়ার হয়েছেন সুমন কুমার এবং এফসি (ফেলোশিপ কমিটি) চেয়ার হয়েছেন শায়লা শারমিন। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন সাইমন সোহেল, মো. আবদুল আউয়াল, মাহবুব হাসান, দেবাশিষ দাস, মো. সেলিম রেজা ও মো. আরিফুল ইসলাম। প্রসঙ্গত, িডিনগ মূলত দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট–সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংক এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত নেটওয়ার্ক পেশাজীবীদের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনের আয়োজন করে থাকে।Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২: ৩০
নেটওয়ার্ক
Comments
No comments yet
Be the first to share your thoughts!